Header Ads

Header ADS

Prachesta App

(Prachesta App) প্রচেষ্টা প্রকল্পে আবেদন পদ্ধতি মোবাইল অ্যাপের মাধ্যমে 

পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে হবে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে ।প্রচেষ্টা প্রকল্প বর্তমানে অনলাইন আবেদন শুরু হতে চলেছে ।  এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে | আবেদনকারীকে আর অফিসে ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে না, মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন পত্র পাঠিয়ে দেওয়া যাবে ।

দেশে করোনা ভাইরাস (COVID -19) এর প্রর্ভাবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অসংগঠিত খাতে কর্মরত শ্রমিক / দিনমজুর ও শ্রমিকদের কথা মাথায় রেখে নতুন প্রকল্প চালু করল, যার নাম দেওয়া হয়েছে প্রচেষ্টা প্রকল্প। কর্মসংস্থান এবং জীবিকা নির্বাহের কারণে এই ব্যক্তিরা খুব চরম দুর্দশায় পড়ে এমন শ্রমিক / দৈনিক মজুরি উপার্জনকারী শ্রমিককে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য “প্রচেষ্টা” (Prachesta) নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই প্রকল্প ঘোষণা করেন । এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অসংগঠিত শ্রমিকদের 1000 টাকা দেবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে । 

আবেদন করার সময় কি কি তথ্য দিতে হবে –
  1. আবেদনকারীর নাম
  2. কোন প্রকল্পের জন্য আবেদন করছেন
  3. আবেদনকারীর ব্যাংক একাউন্টের বিবরণ
  4. আবেদনকারীর ঠিকানা
  5. আবেদনকারীর পরিচয় পত্র
  6. আবেদনকারীর বাসস্থানের প্রমাণ
  7. আবেদনকারীর মোবাইল নাম্বার
  8. আবেদনকারীর পেশা ইত্যাদি

নতুন পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রচেষ্টা প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার –

  1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  2. আবেদনকারী যদি রাজ্যের কোন পেনশন স্কিম এর সাথে যুক্ত থাকে তাহলে আবেদন গ্রহণযোগ্য হবে না
  3. আবেদনকারীকে সরকারি বা বেসরকারি চাকরিজীবী হওয়া চলবে না | ( সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে )
  4. আবেদনকারীকে পরিবারের একা রোজগেরে হতে হবে
  5. আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে
  6. আবেদনকারী সামাজিক সুরক্ষা যোজনা (SSY) নাম নথিভুক্ত থাকলে এই সুবিধা পাবেন না
  7. পরিবারের যে কোন একজন ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, পুরুষ/মহিলা অবিবাহিত শিশু এখানে আবেদন করতে পারবেন
  8. আবেদনকারী কৃষিকাজে যুক্ত থাকলে সেই আবেদন গ্রাহ্য হবে না
  9. আবেদনকারী MGNREGA-এ প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে আবেদন গ্রহণ করা হবে না

 ত্রই যোজনা সম্পর্কিত তথ্য –

মজুর, দিনমজুর ও অন্যান্য শ্রমিকদের আর্থিক সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন যোজনা চালু করেছে। যে সমস্ত মজুর, দিনমজুর ও অন্যান্য শ্রমিকরা এই COVID-19 ভাইরাসের সংক্রমণের জন্য তাদের রোজগার হারিয়েছেন তাদের আর্থিক সহায়তা করবে পশ্চিমবঙ্গ সরকার, এই সমস্ত মজুর, দিনমজুর ও অন্যান্য শ্রমিকরা এই অনুদান পাবেন। প্রত্যেক আবেদনকারী মজুর, দিনমজুর বা অন্যান্য শ্রমিকরা মাত্র একবারই 1000 টাকা অনুদান পাবে ।

আবেদন জমা দেওয়ার নিয়ম এবং নির্দেশাবলী –

যে কোনো মজুর, দিনমজুর বা অন্যান্য শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী সদস্য, যারা করনা ভাইরাসের সংক্রমণের জন্য কাজ হারিয়ে খুব দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যাদের রোজগারের অন্য কোনো উপায় নেই, তারা এই নিম্নলিখিত শর্তগুলি মানলে তবেই এই আবেদন করার জন্য উপযুক্ত বলে গণ্য হবে।


  1. মজুর দিনমজুর বা অন্যান্য শ্রমিক এই রাজ্যের অন্য কোন সামাজিক যোজনা যেমন সামাজিক পেনশন যোজনা ( বৃদ্ধ, বিধবা ও বিকলাঙ্গ পেনশন ) সামাজিক সুরক্ষা যোজনা (SSY) ইত্যাদির অন্তর্ভুক্ত হতে পারবেন না |

  2. মজুর, দিনমজুর বা অন্যান্য শ্রমিককে পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হতে হবে।

  3. পরিবারের যে কোন একজন সদস্য এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন স্বামী, স্ত্রী ও অন্যান্য অবিবাহিত সন্তানরা।

  4. ভারতবর্ষের যে কোন ব্যাংকে প্রত্যেক আবেদনকারীর একটি করে সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে 

  5. প্রত্যেক আবেদনকারীকে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে এবং এই তথ্যের ভিত্তিতেই তাদের আর্থিক সাহায্য করা হবে।

  6. আবেদন আবেদনের সময়সীমা ১৫ ই এপ্রিল ২০২০ থেকে ১৫ ই মে ২০২০ ।

  7. এই যোজনা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল।

  8. এই যোজনা নাম নথিভুক্ত করেছেন মানেই আপনি সমস্ত শর্তাবলী মানতে রাজি বলি ধরে নেওয়া হচ্ছে।

ত্রই যোজনা যোগ্যতা যাচাইকরণের প্রশ্নাবলী-

পশ্চিমবঙ্গের শ্রমিক দিনমজুর ও পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছে |  নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই যোজনায় আবেদনের জন্য আপনার যোগ্যতা প্রমাণ করুন।

একটি পরিবারের স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানরা এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবে পরিবারের যেকোনো একজন সদস্য শুধুমাত্র আবেদন করতে পারবে |


প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ ডাউনলোড করুন... (CLICK HERE)




No comments

Theme images by sebastian-julian. Powered by Blogger.